উষা বাজারের লিভার রোগে আক্রান্ত শিশু রুদ্রিকের পাশে ‘সেতুবন্ধন’ সামাজিক সংস্থা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন

গোপল সিং, খোয়াই, ০৫ জুলাই || মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করে লিভারের জটিল সমস্যায় আক্রান্ত এক নিষ্পাপ শিশুর চিকিৎসার সাহায্যে এগিয়ে এলো রাজ্যের অগ্রণী সামাজিক সংগঠন ‘সেতুবন্ধন’। উষা বাজার স্থিত বৈশ্য পাড়া এলাকার বাসিন্দা ছোট্ট শিশু রুদ্রিক বর্তমানে লিভারের মারাত্মক জনিত রোগে আক্রান্ত। তার চিকিৎসার বিপুল খরচ বহন করতে গিয়ে মধ্যবিত্ত পরিবারটি যখন চরম অসহায়তার সম্মুখীন, ঠিক তখনই তাঁদের প্রতি সমবেদনা জানিয়ে পাশে এসে দাঁড়াল সেতুবন্ধন পরিবার।
রবিবার বিকেলে আগরতলা থেকে বৈশ্য পাড়ায় রুদ্রিকের বাড়িতে পৌঁছান ‘সেতুবন্ধন’ সামাজিক সংগঠনের এক প্রতিনিধি দল। তাঁরা রুদ্রিকের পরিবারের সাথে দেখা করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি, ছোট্ট এই শিশুটির চিকিৎসার জন্য সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী একটি আর্থিক অনুদান রুদ্রিকের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়। আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর সেতুবন্ধন সামাজিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আমাদের দেওয়া এই আর্থিক সহায়তা হয়তো রুদ্রিকের চিকিৎসার বিশাল খরচের তুলনায় খুব বড় কিছু নয়, কিন্তু এই সামান্য উদ্যোগের মাধ্যমে আমরা ওর পরিবারকে এই বার্তাই দিতে চেয়েছি যে—আপনারা এই কঠিন লড়াইয়ে একা নন, সেতুবন্ধন সামাজিক সংস্থাও সর্বদাই আপনাদের পাশে রয়েছে।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*