আগরতলা প্রেস ক্লাবে চিত্রসাংবাদিকদের জন্য আয়োজিত কর্মশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই || রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে ২৭শে জুলাই সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাজ্যের প্রিন্ট মিডিয়ার চিত্রসাংবাদিকদের জন্য পৃথক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২৭শে জুলাই অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক মিডিয়ার চিত্রসাংবাদিকদের জন্যও একটি ওয়ার্কশপ। অনুরুপ ভাবে ২৯শে জুলাই ওয়েব মিডিয়ার চিত্রসাংবাদিকদের জন্যও একটি পৃথক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। জানা যায়, ওয়ার্কশপগুলির পরিচালনায় থাকবেন কলকাতা থেকে আগত চিত্রসাংবাদিক শঙ্খ কর ও শ্যামল চদ্র দত্ত। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*