আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || ইউকো ব্যাঙ্ক আগরতলা জোনের উদ্যোগে মঙ্গলবার সুকান্ত একাডেমী মিলনায়তনে SHG ক্রেডিট লিঙ্কেজ এবং আর্থিক অন্তর্ভুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিআরএলএম’র সিইও আইএএস ব্রহ্মনীত কৌর, ইউসিও ব্যাঙ্কের ইডি বিজয়কুমার এন কাম্বলে, ইউকো ব্যাঙ্কের ফিনান্সিয়াল ইনক্লুশনের জিএম জনাব রঞ্জিত সিং, আগরতলা জোনের জোনাল ম্যানেজার জনাব রাজু দাস, ডেপুটি জোনাল হেড জনাব আশিস শর্মা, চিফ ম্যানেজার সৌরভ ত্রিবেদী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের অন্যান্য সুবিধাভোগীসহ প্রায় ২৭০টি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য উপস্থিত ছিলেন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বর্ণনা করেছেন যে কীভাবে সরকারী ফ্ল্যাগশিপ স্কিম “মুদ্রা যোজনা এবং SGH ক্রেডিট লিঙ্কেজ” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মানুষের জীবন পরিবর্তন করেছে।
অনুষ্ঠান চলাকালীন মুখ্যমন্ত্রী ১৩০টি SHG গোষ্ঠীর পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা, টিআরএলএম’র কাছে দুই কোটি টাকার চেক হস্তান্তর করেছেন।
