আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর || ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বটতলা বাজার পরিদর্শনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলেন তিনি।
এদিন ক্ষতিগ্রস্ত বটতলা বাজারের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য রাজ্য সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি করেন তিনি।
উল্লেখ্য, রবিবার রাত প্রায় ১টায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে বটতলা বাজারে। অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়েছে প্রায় ১৫০টি সবজির দোকান সহ ১৫ থেকে ২০টি মুদির দোকান।
