আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ||
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তর পূর্বাঞ্চলের উপদেষ্টা এ কে মিশ্রা রাজ্যের দুই রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার রাজধায় এ ডি নগর পুলিশ কমপ্লেক্সে জনজাতি মোর্চা এবং তিপ্রা মথার নেতৃত্বদের সাথে বৈঠকে মিলিত হন তিনি।
এদিন প্রথমে বিজেপি’র পক্ষ থেকে জনজাতি মোর্চার নেতৃত্বরা এ কে মিশ্রার সাথে সাক্ষাৎ করেন। এদিন তিপ্রা মথার দলের বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ, দলের সভাপতি বিজয় কুমার রাংখল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা সহ আরও অন্যান্যরা।
বৈঠক শেষে বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ বলেন, গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে এদিন আলোচনা হয়েছে বৈঠকে।
