সুবিধাভোগী নির্ধারন করে অটোর পারমিট বিতরণ

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ জানুয়ারি || রাজ্য সরকার যুবকদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে।  যার মধ্যে যেসকল লোকজন অটো চালিয়ে নিজেদের আর্থিক দিক দিয়ে সাবলম্বন করতে চাইছে সেই সকল লোকজনদের ঋন প্রদানের মাধ্যমে অটোর পারমিট দিয়ে অটো কেনার সুযোগ করে দেওয়া হচ্ছে।
বুধবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে দক্ষিন জেলা থেকে ১৯ জন সুবিধাভোগী নির্ধারন করে অটোর পারমিট বিতরণ করা হয়।  বুধবার এই অনুষ্ঠানে অটোর পারমিট বিতরণের পূর্বে দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে রোড সেফটির উপর এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মাধ্যমে কিভাবে যানবাহন চালানো প্রয়োজন, ট্রাফিকবিধি আইন মেনে সকলে যানবাহন চালানোর পরামর্শ প্রদান করা হয়। যেসকল লোকজেরা অটোর পারমিট পেয়ে নতুন অটো ক্রয় করবে তারা যেন সঠিকভাবে নির্দিষ্ট সময়ে গাড়ীর সকল কাগজপত্র করিয়ে নেয় এবং সর্বদা ট্রাফিক আইনের বিধিনিষেধগুলো মেনে গাড়ী চালায় তারজন্য পরামর্শ প্রদান করা হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, দক্ষিন জেলার পরিবহন দপ্তরের আধিকারিক সোমেন দেব, মোটর ভেইকেল ইনেস্পেক্টার সুভজিত মজুমদার, জহর রিয়াং, ডি সি এম পবিত্র দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অথিতিবৃন্দরা ১৯  জন সুবিধাভোগীর হাতে অটোর পারমিট তুলে দেয়। এই কর্মসূচী সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান, ডিস্ট্রিক ট্রানফোর্ট অফিসার সোমেন দেব।  দক্ষিন জেলার পরিবহন দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত অটোর পারমিট প্রাপকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*