গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড রাজধানীতে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি || গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড। ঘটনা রাজধানীর
জগহরিমুড়া এলাকায়। জানা যায়, বুধবার অমর চক্রবর্তী নামে জনৈক এক ব্যাক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। এই আগুনে দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রথমে ঘটনাস্থলে খবর পেয়ে মহারোজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে পৌঁছায়। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের সদর কার্যালয় থেকে আরেকটি গাড়ি যায়। কিন্তু হেড অফিস থেকে গাড়ি যাওয়ার সময় ভিরের কারণে মোটরস্ট্যান্ড এলাকায় আধ ঘন্টা সময় লাগে গাড়িটির। এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দমকল ইঞ্জিনের চালক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*