আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি || ভারত বিকাশ পরিষদ পূর্ব শাখার পক্ষ থেকে বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটিতে স্বামী বিবেকানন্দের ১৬১’তম জন্মজয়ন্তী পালন করা হয়। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব শাখার সভাপতি শ্যামল ভট্টাচার্য, রিজিওন্যাল সংস্কার সম্পাদিকা জবা ভট্টাচার্য্য, রিজিওন্যাল বাল বিকাশ সম্পাদিকা মঞ্জু দেব, প্রান্তীয় সভাপতি ভজন ভট্টাচার্য্য, বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির সান্মানিক অধ্যক্ষা রত্নাবলী রায় সেনগুপ্তা এবং পরিষদের পূর্ব, পশ্চিম ও প্রান্তীয় সদস্য-সদস্যাগণ।
এদিন প্রদীপ প্রজ্জলন ও মাতৃবন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। তারপর অতিথিদের বরণ করা হয়। স্বাগত ভাষণ রাখেন সম্পাদিকা শ্রাবনী পাল।
অনুষ্ঠানে স্বামীজীর উপর আলোকপাত করেন রিজিওন্যাল সংস্কার সম্পাদিকা জবা ভট্টাচার্য্য এবং রিজিওন্যাল বাল বিকাশ সম্পাদিকা মঞ্জু দেব। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যা ওয়েলফেয়ার সোসাইটির সান্মানিক অধ্যক্ষা রত্নাবলী রায় সেনগুপ্তা। এখানে তিনি মানসিক ভাবে অক্ষম ৩০ জন শিশুদের পরিচালনা করেন এবং শিক্ষা দেন।শিশুদের মধ্যে নৃত্য পরিবেশন করে পূজা দাস, সিন্থেসাইজার বাজিয়ে সংগীত পরিবেশন করে অধিরাজ সাহা এবং সমবেত সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। সদস্যা মিলন দাস একটি সংগীত পরিবেশন করেন। পরিষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, মোজা, ফেব্রিক, পেন্সিল বক্স, ফল ও কেক বিতরণ করা হয়।
সবশেষে প্রান্তীয় সভাপতি ভজন ভট্টাচার্য্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এবং পরিষদের এই কর্মকাণ্ডের ভূয়ষী প্রশংসা করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিষদের সংস্কার প্রমুখ মীনাক্ষী চক্রবর্তী।
