আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী || আগরতলা শহরকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন চলছে দ্রুত গতিতে। এর মধ্যে অন্যতম হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট। হাওড়া নদীর ভাঙ্গন রোধ সহ পরিবেশ বান্ধব পাবলিক স্পেস তৈরির মাধ্যমে নান্দনিক পর্যটন গন্তব্য গড়ে তোলা এই প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য।
মঙ্গলবার শহরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন এই কাজের অগ্রগতি পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
