সিপিআই রাজ্য পরিষদের একদিনের সভা অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ মার্চ || ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের একদিনের সভা অনুষ্ঠিত হয় পার্টি রাজ্য দপ্তর জুনু দাস ভবনে। মঙ্গলবার সিপিআই নেত্রী তুলসী দাস কপালির সভাপতিত্তে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত।
এদিন সভার প্রথমেই প্রয়াত সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য কনম রাজেন্দ্রন, প্রয়াত আরএসপি রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক মুরারিমোহন সাহা, হরিয়ানা বর্ডারে পুলিশের গুলিতে নিহত কৃষক শুভ করণ সিং, বিশিষ্ট সংগীত শিল্পী পঙ্কজ উদাস সহ প্রয়াত বাম গণতান্ত্রিক শ্রমজীবী আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শোক প্রকাশ করে ১’মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় প্রথমেই রাজ্য পরিস্থিতি সম্পর্কে রিপোর্টিং পেশ করেন সিপিআই রাজ্য সম্পাদক ডাঃ যুধিষ্টির দাস। সভা থেকে রাজ্যে ক্ষমতাসিন বিজেপি-আইপিএফটি সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলার ডাক দেওয়া হয়েছে।
সভায় জাতীয়, আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে এবং সম্প্রতি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়ে যাওয়া সিপিআই জাতীয় পরিষদের সভার রিপোর্টিং উপর বিস্তৃত আলোচনা করেন সিপিআই জাতীয় সম্পাদকমন্ডলীর সদস্য পল্লব সেনগুপ্ত। এদিন রাজ্য পরিষদের সভা থেকে সিদ্ধান্ত হয় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি’কে হারাতে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে একত্র করে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করে বাম গণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করার ক্ষেত্রে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়বে পার্টি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*