রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ মার্চ || রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য সুখবর। ঘোষণা করা হল ৫ শতাংশ মহার্ঘ ভাতা। মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের তৃতীয় দিনে রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী জানান, ২০২৪ সালের পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হবে। এর জন্য রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন নিজের সোস্যাল মিডিয়া পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্য সম্পাদন করার ক্ষেত্রে কর্মচারীগণ সবচাইতে বড় ভূমিকা পালন করেন। তাঁদের এই ভূমিকার কথা মাথায় রেখে বিজেপি সরকার গঠন হওয়ার পর সর্বমোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষনা করা হয়েছিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*