স্কোয়াড অ্যান্ড গাইডসের উদ্যোগে নেশা বিরোধী অভিযান ও মিছিল শহরে

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || নেশার কবলে রাজ্যের যুবসমাজ। নেশার কবল থেকে যুব সমাজকে মুক্ত রাখতে বিভিন্ন সংস্থা এগিয়ে আসছে। বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ভারত স্কোয়াড অ্যান্ড গাইডসের উদ্যোগে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় একটি নেশা বিরোধী অভিযান ও মিছিল সংঘটিত করে রাজধানীতে। এদিন মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে শুভ সূচনা করেন পশ্চিম ত্রিপুরা ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য। এদিন এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রিয়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্যরা। মিছিলটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূণরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শেষ হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*