আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ || রবিবার ধলাই ত্রিপুরা জেলা সফরে গিয়ে গন্ডাতুইসা মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সেখানে উপস্থিত স্বাস্থ্যকর্মীদের সাথেও কথা বলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই মহকুমার জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে হাসপাতালটির পরিকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। তিনি বলেন, ইতিমধ্যেই নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ হয়েছে ১৮ কোটি টাকা এবং রক্ষণাবেক্ষণের জন্য আরও ৪ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
