গ্র্যান্ড স্ট্যান্ড ও গ্যালারির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১০ মার্চ || ত্রিপুরা রাজ্যে বিজেপি ও আই পি এফ টি’র জোট সরকার গঠনের পর রাজ্যে সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। এই উন্নয়নমূলক কর্মসূচিগুলির মধ্যে শান্তিরবাজার পৌর এলাকায় ছোট্ট শিশুদের বিনোদনের জন্য ১৬ লক্ষ ৬৮ হাজার ৪৫১ টাকা অর্থ ব্যায় করে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় একটি পার্ক নির্মান করা হয়েছে। অপরদিকে খেলোয়ারদের উৎসাহিত করতে ৯২০.৬৯ লক্ষ টাকা ব্যায় করে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে গ্যালারি নির্মান করা হবে।
রবিবার শান্তিরবাজার দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে গ্যালারির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পার্কের শুভ উদ্ভোধন করলেন ত্রিপুরার জনপ্রীয় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। উদ্বোধনী পর্ব শেষে সকলে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক আলোচনাসভায় মিলিত হন।
এদিন এই পার্কে নির্মিত লৌহপুরুষ সর্দার বল্লবভাই প্যাটেল ও জাতির জনক মহাত্মা গান্ধীর মর্মর মূর্তির আবরণ উন্মোচন ও ১০০ ফুট উঁচু জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।
এদিন এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি কাকলী দাস দত্ত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সমগ্র রাজ্যে খেলাধূলার জন্য রাজ্য সরকার কি কি উন্নয়নমূলক কর্মসূচী করে যাচ্ছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় প্রতিভাবান ক্রীড়াবিদদের কাছে সঠিক পরিকাঠামো পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি জেলায় একের পর এক ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলছে রাজ্য সরকার, এই ধারায় নতুন সংযোজন হতে চলেছে শান্তিরবাজার উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিসরে গ্র্যান্ড স্ট্যান্ড ও গ্যালারির ভিত্তিপ্রস্তর স্থাপন। তিনি বলেন, এটি নির্মাণ সম্পন্ন হলে এই এলাকার ক্রীড়াপ্রেমী যুবশক্তির জন্য আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*