আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ আগস্ট || আগামী ১৩ই আগস্ট থেকে ২৫শে আগস্ট সুইডেনের গুটেনবার্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬’তম বিশ্ব মাষ্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৪। এই চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে রাজ্যের ৫ জন মহিলা ও ১ জন পুরুষ মোট ৬ জন অংশগ্রহণ করবে। এরা হল জবা পাল দত্ত, শেফালী বর্ধন, মিতালী দেবনাথ, অর্চনা বণিক, মমতা নাথ এবং কাজল চন্দ্র দাস।
এই প্রতিযোগিতাকে লক্ষ্য রেখে কাজল চন্দ্র দাস প্রতিদিন নিয়ম করে রাণীর বাজার স্কুল মাঠে ও পশ্চিম নোয়াবাঁধী স্কুল মাঠে জোর কদমে অনুশীলনে করে যাচ্ছে। শুক্রবার পশ্চিম নোয়াবাঁধী স্কুল মাঠে তাকে অনুশীলন করতে দেখা যায়।
