দেবজিত চক্রবর্তী , আগরতলা, ১৮ মে ।। কেন্দ্রীয় সরকার সম্প্রতি আরো একদফা পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল গুলো জ্বালানীর মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করেছে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ১৯ মে গোটা রাজ্যে বামপন্থী ১০টি ছাত্র যুব সংগঠনের তরফে চাক্কা জ্যামের ঘোষনা দিয়েছে। ১৯ মে রাজ্য জুড়ে ১৫ মিনিটের জন্য সমস্ত ধরনের যান বাহনের গতি রুদ্ধ হয়ে যাবে। কর্মসূচী রুপায়নে পথে নামবেন বামপন্থী যুব সংগঠনের সদস্যরা।
