জাতীয় ডেস্ক, পাঞ্জাব, ১৩ মে || ‘অপারেশন সিঁদুর’-র পর বায়ুসেনাঘাঁটিতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে পাঞ্জাবের আদমপুর বায়ুসেনাঘাঁটিতে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে, এই বায়ুসেনাঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বায়ুসেনার তৎপরতায় সেই হামলা প্রতিহত করা হয়েছে।
মঙ্গলবার, শুধু সফরই নয়, কোথা কোথা দিয়ে হামলা চালানো চেষ্টা করেছিল পাকিস্তান, তাও খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, জওয়ানদের সাহসিকতার জন্যও প্রশংসা করেন তিনি।
অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার কোনও সেনাছাউনিতে গেলেন প্রধানমন্ত্রী। গতকালই তিনি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশে। এই সংঘর্ষে পাকিস্তানের যে হার হয়েছে, তাও নিজের ভাষণ থেকে স্পষ্ট বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘অপারেশন সিঁদুরের মাধ্যমে খতম হয়েছে শতাধিক জঙ্গি।
