জাতীয় ডেস্ক, কলকাতা, ১৩ মে || দিলীপ ঘোষের বিয়ের ২৫ দিনের মধ্যে তার স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম সংসারের একমাত্র পুত্রের রহস্যজনক মৃত্যু। জানা যায়, কলকাতা নিউটাউনের শাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় দেহ। দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলের নাম প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়। মঙ্গলবার সকালে শাপুরজির আবাসন থেকে উদ্ধার হয় তার দেহ। প্রীতম দাশগুপ্ত পেশায় আই টি কর্মী ছিলেন বলে জানা যায়।
