সাংসদ ও মন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মে || ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের রাজ্য কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। এদিন আগরতলা প্রেস ক্লাবে সকালে সন্মেলন শুরু হয়। তারপর মূল পর্বের অনুষ্ঠান শেষে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়। তারপর সেই প্রতিবেদনের উপঅর বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকেরা নিজেদের বক্তব্য রাখেন।
এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে এই সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা সর্বভারতীয় জার্নালিস্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলি, সম্পাদক সন্তোষ গোপ, কোষাধ্যক্ষ, কার্যনির্বাহী সদস্য সহ সংগঠনের সদস্য সদস্য এবং জেলা কমিটির সকল প্রতিনিধিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*