জাতীয় ডেস্ক ।। ম্যাগি নুডলসের ওপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার জন্য নেসলের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।
গত সপ্তাহে ‘অনিরাপদ ও ক্ষতিকর’ বিবেচনায় পণ্যটির ওপর ভারতজুড়ে নিষেধাজ্ঞা আরোপ করে বিভিন্ন রাজ্য।
বিবিসি জানিয়েছে, নিজেদের পণ্যটিকে নেসলে নিরাপদ বলে দাবি করলেও গত সপ্তাহে বাজার থেকে পণ্যটি সরিয়ে ফেলতে শুরু করে প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনকারী বহুজাতিক সুইস প্রতিষ্ঠানটি।
শুক্রবার মুম্বাইয়ের আদালত ‘বাজারে ম্যাগি রাখার বিষয়টি ভেবে দেখার বিষয়ে… এই মুহূর্তে প্রশ্নই ওঠে না’ বলে নেসলের আবেদনটি খারিজ করে দেয়।
প্রসঙ্গত, ১৯৮৩ সালে পণ্যটি দেশের বাজারে প্রবেশ করে এবং এরপর দেশটির প্রত্যন্ততম অঞ্চলগুলোতেও সুলভ ও অত্যন্ত জনপ্রিয় ছিল পণ্যটি। সম্প্রতি এতে মানবদেহের জন্য ক্ষতিকর মাত্রার সীসা ও মনোসোডিয়াম গ্লুটামেটের উপস্থিতি পাওয়া গেলে দেশে তা নিষিদ্ধ করা হয়।
