শিক্ষিকার বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীদের সড়ক অবরোধ

গোপাল সিং, খোয়াই, ৩০ জুলাই || এক শিক্ষিকার হঠাৎ বদলির প্রতিবাদে আজ উত্তাল হয়ে উঠল বাইজালবাড়ি এলাকা। খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ। ঘটনাটি ঘটেছে খোয়াই জেলার বাইজালবাড়ি থানার অন্তর্গত বাইজালবাড়ি এলাকায়।
বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বিদ্যালয়ের এক জনপ্রিয় শিক্ষিকাকে হঠাৎ বদলি করা হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তাঁদের দাবি, ওই শিক্ষিকা অত্যন্ত দক্ষ এবং ছেলেমেয়েদের প্রিয়। তাঁর বদলিতে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা করছেন অভিভাবকরা।
সড়ক অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে বাইজালবাড়ি থানার পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। প্রশাসনের আশ্বাসে পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এই ঘটনায় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*