উজান অভয়নগর-জিবি রোডে ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করলেন মেয়র

আপডেট প্রতিনিধি, কৈলাসহর, ১২ আগস্ট || রাজধানীর উজান অভয়নগর থেকে জিবি যাওয়া রাস্তায় নির্মীয়মান কাভার ড্রেনের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার ৬-আগরতলা বিধানসভার অন্তর্গত পৌর নিগমের ১১ নম্বর ওয়ার্ডের ভাটি অভয়নগরে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর ও পৌর নিগমের মেয়র-ইন-কাউন্সিল সদস্য হিরালাল দেবনাথ, ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে মেয়র নির্মাণকাজের মান ও গতি খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। এলাকার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*