আগরতলায় চুরির অভিযোগে জনতার হাতে আটক ৩, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || শুক্রবার সকালে আগরতলার হকার্স কর্নারের পেছনে ঘোষবাগান এলাকার সূর্য চৌমুহনিতে চুরির অভিযোগে তিনজনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ওই তিন ব্যক্তি চুরির উদ্দেশ্যে এলাকায় প্রবেশ করেছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত বলে গণ্য করা যাবে না।)

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*