ত্রিপুরায় ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন, পশুপালকদের দোরগোড়ায় পৌঁছাবে উন্নত পশু চিকিৎসা পরিষেবা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে শুক্রবার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। রাজ্যের দুর্গম ও প্রত্যন্ত এলাকার প্রান্তিক পশুপালকদের দোরগোড়ায় উন্নত পশু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে ৫০টি ‘মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, এই উদ্যোগের ফলে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুত ও আধুনিক পশু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে পশুস্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি প্রান্তিক পশুপালকদের আর্থিক সুরক্ষা ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য হলো প্রাণী সম্পদ খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলা। এই ৫০টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট চালু হওয়ার ফলে জরুরি পশু চিকিৎসা পরিষেবা সহজলভ্য হবে এবং পশুপালকদের সময় ও ব্যয় উভয়ই কমবে।
প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এই উদ্যোগকে রাজ্যের পশুপালন ও প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*