স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার স্বামী

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ অক্টোবর || শান্তিরবাজার থানার কনস্টেবল রাজেশ রিয়াং এর স্ত্রী কাসুতি রিয়াং (৪০) রবিবার বগাফা এলাকায় নিজ বাসভবনে অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
ওসি রাজু দত্ত জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে ২০২৫ সালের ২৩ নম্বর মামলায় ৮৫/৬১ (২), ১০৩ (১) ও ২৩৮ বি এন এস এক্ট অনুযায়ী অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাসকে। স্থানীয়রা পুলিশের দ্রুত তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*