শ্যামা মায়ের আরাধনায় প্রস্তুতি তুঙ্গে, ৩৫’তম বর্ষে বীর সংঘ ক্লাব

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর || আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ কাশিপুরের বীর সংঘ ক্লাবের ৩৫’তম শ্যামা মায়ের পূজা। এবছরও ঐতিহ্য বজায় রেখে প্রায় ১৩৫টি পরিবার মিলে এই পূজা আয়োজন করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ। পূজাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি।
ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পূজা কমিটির সহ-সভাপতি সুমন দাস, সম্পাদক রাজীব কর্মকার, কেশিয়ার বাপন দাস, সমাজসেবী অমিত কুমার নন্দী সহ এলাকার যুবক-যুবতারা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে তারা জানান, এবছরের পূজায় থাকবে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। রাজ্যের সর্বস্তরের মানুষকে পূজায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, “শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক ঐক্যের প্রতীক।”

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*