দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৬ জুলাই ।। উড়ালপুল নির্মাণ নিয়ে রীতিমতো ব্যস্ততা শুরু হয়ে গেছে। নির্মাণের আগেই অনেকে স্বপ্নে উড়ালপুলে পদচারনার দৃশ্য দেখছেন অন্যদিকে ব্যবসায়ীকূল ভাবছেন ভবিষ্যৎ নিয়ে। সোমবার, মিলনসংঘে পুর নিগম টাস্ক ফোর্স আর বিশাল আরক্ষা কর্মী রাস্তার পাশে দোকান উচ্ছেদে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। উড়ালপুল নির্মানের জন্যই এই উচ্ছেদ পর্ব বলে জানা গেছে পুর নিগম সূত্রে, কিন্তু মিলনসংঘের ব্যবসায়ীদের তরফে জানা গেছে আগাম নোটিশ না দিয়েই নিগম এই উচ্ছেদ পর্বে হাত দিয়েছে। মিলনসংঘের ব্যবসায়ীদের জায়গা খালি করতে পুর নিগম কর্তৃপক্ষ ৩ দিনের সময় নির্ধারন করে দিয়েছে বল জানা গেছে।
