শিশু দিবস উপলক্ষে শিশু শিক্ষা মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ নভেম্বর || শিশু দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল শান্তির বাজার শিশু শিক্ষা মন্দির। প্রতি বছরের মতো এবারও বিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হলেও, আজ ১৪ই নভেম্বরের বিশেষ আয়োজনটি রঙে-রসে ভরপুর ছিল।
বিদ্যালয়ের কর্ণধার উৎপল পাটোয়ারীর উদ্যোগে শান্তির বাজার ব্রিজ সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথশোভা। অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তির বাজার পুরপরিষদের ভাইস-চেয়ারম্যান সত্যব্রত সাহা। সভাপতিত্ব করেন পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুরপরিষদের কাউন্সিলর রাজীব চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অমর মিত্র, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. রাহুল সদাগরসহ অন্যান্য অতিথিবৃন্দ। অতিথিরা শিশুদের সার্বিক বিকাশে শিশু দিবসের গুরুত্ব তুলে ধরে বিদ্যালয়ের এই উদ্যোগকে প্রশংসা করেন।
পরে বিদ্যালয়ের ক্ষুদে ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শোভাযাত্রাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানস্থলে উপস্থিত অভিভাবক ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*