আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || সদর আগরতলা ট্রাফিক ইউনিটের উদ্যোগে সেকেন্ড কোট দারোগাবাড়ি এলাকায় বৃহস্পতিবার পরিচালিত হলো বিশেষ ট্রাফিক অভিযান। সাব-ইন্সপেক্টর তপন দাসের নেতৃত্বে এই অভিযানে ওভার স্পিড ও ওভারটেকিং-এর মতো বিধিভঙ্গের অভিযোগে একাধিক যানবাহনের বিরুদ্ধে আইনত জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ হিসেবে পরিচিত। তাই পথ চলতি মানুষকে নিরাপদ যাত্রার বার্তা দিতেই এই সচেতনতামূলক অভিযান চালানো হয়। উপস্থিত কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
