বালরামজি দাস তান্ডন টুর্নামেন্টে ত্রিপুরার দাপট, ফাইনালে উঠল ইউ-১৬ দল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || চণ্ডীগড়ে চলতি Balramji Das Tandon Tournament–এ দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইউ-১৬ পুরুষ দল। বিসিসিআই অনুমোদিত এই এক্সপোজার ম্যাচ ভিত্তিক টুর্নামেন্টে অংশ নিয়েছে পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, চণ্ডীগড় এ ও বি দল, হিমাচল প্রদেশ, দিল্লী, সিকিম এবং ত্রিপুরা।
শুক্রবার সেমিফাইনালে ত্রিপুরার প্রতিপক্ষ ছিল চণ্ডীগড়–বি দল। শুরু থেকেই দাপট দেখায় ত্রিপুরার তরুণ ক্রিকেটাররা। নিখুঁত বোলিং এবং সংযত ব্যাটিংয়ের দৌলতে প্রতিপক্ষকে পরাস্ত করে ত্রিপুরা নিশ্চিত করে ফাইনালের টিকিট।
আগামী ১৬ ও ১৭ই নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে ত্রিপুরার মুখোমুখি হবে শক্তিশালী পাঞ্জাব দল।
ত্রিপুরা ক্রিকেট মহলে ইতিমধ্যেই উচ্ছ্বাসের পরিবেশ। টুর্নামেন্ট জয় করে ঘরে ট্রফি আনার আশায় বুক বাঁধছে রাজ্যের ক্রিকেটপ্রেমীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*