শিশু দিবসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর || ১৪ই নভেম্বর, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন। তাঁর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকেই দেশজুড়ে শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বিশেষ দিনটিকে সামনে রেখে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে মেলার মাঠে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।
প্রতিযোগিতা ঘিরে শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রঙ-পেন্সিল, তুলি আর সৃজনশীলতার ছোঁয়ায় মুখর ছিল গোটা এলাকা। শিশু দিবস উপলক্ষে কেক কেটে উদযাপনও করা হয়।
শিশুদের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তি দেববর্মা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
আজকের প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৪৫০ জন প্রতিযোগী অংশ নেয়। আয়োজন জুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস, অভিভাবকদের আগ্রহ এবং সংগঠকদের প্রশংসনীয় উদ্যোগ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*