সারা দেশের কনিষ্ঠতম বিধায়ক মৈথিলি ঠাকুর, একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম বিধায়ক হওয়ার নজির

বিহার, ১৪ নভেম্বর || সারা দেশের নজর কাড়লেন তরুণী মৈথিলি ঠাকুর। মাত্র একবিংশ শতাব্দীতে জন্ম নিয়েই গড়লেন নতুন রেকর্ড—দেশের ইতিহাসে কনিষ্ঠতম বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন তিনি। বংশপরম্পরায় রাজনীতির কোনও যোগসূত্র নেই। পরিবারে আগে কেউ রাজনৈতিক মঞ্চে না উঠলেও, শুধুমাত্র নিজের ব্যক্তিগত যোগ্যতা, অধ্যবসায় ও জনপ্রিয়তার জোরেই ভোটারদের আস্থা অর্জন করেছেন মৈথিলি।
নির্বাচনের শুরু থেকেই নজর ছিল তরুণ এই প্রার্থীর দিকে। শেষপর্যন্ত বিপুল ভোটে জয়ী হয়ে তিনি প্রমাণ করলেন—নতুন প্রজন্মের নেতৃত্বকে সমর্থন দিতে প্রস্তুত দেশ। তাঁর এই বিজয় শুধু বয়সের রেকর্ড নয়; বরং সাধারণ পরিবারের মেয়েও কঠোর পরিশ্রমে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারে, সেই বার্তাই পৌঁছে দিলো গোটা দেশে।
মৈথিলি ঠাকুরের এই ঐতিহাসিক জয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তাঁর কার্যকাল কীভাবে নতুন দিশা দেখাবে, এখন তাকিয়ে সেই দিকেই দেশের নজর।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*