বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২০ নভেম্বর || পশ্চিম চড়কবাই পশ্চিম পাড়ায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার সময় বাইখোড়া থানায় খবর আসে যে কার্তিক ধর (৪৫) নামে এক ব্যক্তি নিজ বাসভবনে ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখতে পান, তাদের আসার আগেই পরিবারের সদস্যরা মৃতদেহটি নিচে নামিয়ে ফেলেছেন। পরে বাইখোড়া থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
বাইখোড়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে—কার্তিক ধর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সে কারণে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টেই মৃত্যুর আসল কারণ ও রহস্য পরিষ্কার হবে।
ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বাইখোড়া থানার পুলিশ।
