কুমারঘাটে সৃষ্টি সামাজিক সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরে ভিড়

আপডেট প্রতিনিধি, কুমারঘাট, ২০ নভেম্বর || কুমারঘাট মহকুমার মাছমারা টাউন হলে বৃহস্পতিবার সৃষ্টিসামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত একদিনের বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক সাড়া দেখা যায়। সকাল থেকে স্বাস্থ্যপরিষেবা নিতে বিভিন্ন দিক থেকে ২০০-র অধিক মানুষ শিবিরে উপস্থিত হন।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পাঁচটি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক এদিনের স্বাস্থ্য শিবিরে রোগী দেখেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। আয়োজক কমিটির কর্মকর্তা জুয়েল চক্রবর্তী ও প্রজেশ সরকার জানান, এই ধরনের সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিনের উদ্যোগে স্থানীয় মানুষের মধ্যে সন্তোষ ও প্রশংসার পরিবেশ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*