মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ত্রিপুরা ও উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর || এইমাত্র ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে মৃদু ভূমিকম্পে হালকা আতঙ্ক ছড়ায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.২। ভূকম্পবিদদের মতে, বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় ছিল কম্পনের কেন্দ্রস্থল।
শুক্রবার সকাল ১০টা ০৮ মিনিটে হঠাৎ করে এই কম্পন অনুভূত হয়। ত্রিপুরার বিভিন্ন জেলার বাসিন্দারা মৃদু কম্পন টের পেলেও এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
পরিস্থিতির ওপর নজর রাখছে ভূমিকম্প পর্যবেক্ষণ দপ্তর ও রাজ্য প্রশাসন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*