বলরাম দেবনাথ, সাব্রুম, ০৫ ফেব্রুয়ারী || বৃহস্পতিবার দক্ষিণ জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে, ত্রিপুরা গ্রামীণ জীবিকায়ন মিশন (TRLM) দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত জেলা স্তরের ৪ দিনব্যাপী সরস মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠান দেখার পাশাপাশি ছিলো জিভে জল আনা স্থানীয় খাবার এবং সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলা প্রাঙ্গণকে মুখরিত করে তুলেছে।
বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হলো আমাদের স্থানীয় শিল্প ও সংস্কৃতির এই মহা উৎসব গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠী এবং কারিগরদের উৎপাদিত অনন্য সব হাতের কাজ ও পণ্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য।”
এই সরস মেলা গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প, কুটির শিল্প ও স্থানীয় উৎপাদিত সামগ্রীর প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
