সাব্রুমে ড. বি. আর. আম্বেদকরের ১৩৬’তম জন্মজয়ন্তী উদযাপন, শ্রদ্ধাঞ্জলিতে সামিল বিশিষ্টজনেরা

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৪ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম সাব-ডিভিশনের অন্তর্গত সাব্রুম শহরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ভারতরত্ন ডক্টর বি. আর. আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী। এদিন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান এই মনীষীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় ড. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সাব্রুম নগর পঞ্চায়েতের এসসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান স্বপন ভৌমিক, চেয়ারম্যান রমা পোদ্দার দে, মেম্বার দীপক দাস, প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রিয় ভৌমিক, প্রাক্তন বিধায়ক শংকর রায়, সাংবাদিক দুলাল দাস, দক্ষিণ জেলার বিজেপির সম্পাদক তাপস লোধ এবং বিজেপি ৪০ মণ্ডল কমিটির সভাপতি গৌতম ত্রিপুরা।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিজেপি এসসি সেলের বিভাগীয় নেতা স্বপন ভৌমিক এবং মেম্বার দীপক দাস। বক্তারা তাঁদের বক্তব্যে ড. আম্বেদকরের জীবন ও আদর্শ তুলে ধরেন এবং সমাজ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
সার্বিকভাবে, এই দিনটি সাব্রুম শহরে এক গভীর শ্রদ্ধা ও স্মরণের পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*