প্রবল বজ্রঝড়ের সতর্কতা: সিপাহিজলা ও পশ্চিম ত্রিপুরার বিভিন্ন এলাকায় ৬০–৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || আগামী ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মধ্যে সিপাহিজলা ও পশ্চিম ত্রিপুরা জেলার কয়েকটি এলাকায় প্রবল বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৬০–৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া সংক্রান্ত জরুরি বার্তায় জানানো হয়েছে, বজ্রঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এক বা দুই দফায় তীব্র আবহাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার, খোলা জায়গা ও গাছের নিচে অবস্থান না করার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পরিস্থিতির ওপর নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*