আগরতলায় ‘স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন-২০২৬’-এর জেলা স্তরের উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || ডায়রিয়া প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার আগরতলার ৩৯ নং ওয়ার্ড কমিউনিটি হলে ‘স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন-২০২৬’-এর জেলা স্তরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকারিক, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র শ্রীমতি মনিকা দাস দত্ত, কর্পোরেটর শ্রী অলক রায়, স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।
এদিন ডায়রিয়াজনিত রোগ প্রতিরোধে নিরাপদ পানীয় জল ব্যবহার, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, খাদ্য ও পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা, শিশুদের ওআরএস ও জিঙ্ক ট্যাবলেট ব্যবহারের গুরুত্ব এবং সময়মতো চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডায়রিয়ার লক্ষণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কেও উপস্থিতদের অবহিত করেন।
বক্তারা বলেন, বর্ষাকালে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। তাই সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডায়রিয়াজনিত অসুস্থতা ও মৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ‘স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন-২০২৬’-এর মাধ্যমে রাজ্যের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*