শহীদ অরুণ দেবের স্মৃতিতে এসএফআই-এর রক্তদান শিবির, গণতন্ত্র রক্ষার আদর্শে এগিয়ে আসার আহ্বান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জুলাই || ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে ত্রিপুরার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের নায়ক শহীদ অরুণ দেবের স্মৃতির উদ্দেশ্যে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সিপিআই(এম)-এর সম্পাদক রতন দাস এবং এসএফআই-এর রাজ্য সভাপতি প্রীতম শীল-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শহীদ অরুণ দেবের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, গণতন্ত্র, অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান আজও ছাত্র-যুব সমাজকে অনুপ্রাণিত করে।
নেতৃত্বরা রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক উদ্যোগ, যা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজের বৃহত্তর স্বার্থে এ ধরনের কর্মসূচিতে আরও বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তারা।
এদিন শিবিরে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-যুবক ও স্বেচ্ছাসেবী রক্তদান করেন। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*