কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রদের পাশে CPI-NFIW-AIYF-AISF প্রতিনিধি দল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই || কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সংহতি ও সমর্থন জানাতে বৃহস্পতিবার আগরতলা সার্কিট হাউসে যায় সিপিআই, NFIW, AIYF ও AISF-এর এক প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে এবং আন্দোলনের নেতৃত্বের হাতে সংহতি ও সমর্থনের একটি চিঠি তুলে দেয়। এসময় তারা শিক্ষাক্ষেত্রে অনিয়ম, বিশেষ করে NEET প্রশ্নফাঁস ইস্যুতে ছাত্রসমাজের ক্ষোভকে ন্যায্য বলে উল্লেখ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, NFIW রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, AIYF রাজ্য সম্পাদক বিক্রমজিৎ সেনগুপ্ত, সিপিআই নেতা অরুন সেনগুপ্ত এবং AIYF নেতা রাকেশ দাস।
নেতৃবৃন্দ বলেন, ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি তাদের সংগঠনগুলির পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের প্রতি তারা সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*