ভারত-মার্কিন চুক্তি বাতিলের দাবিতে বটতলায় সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ, মোদী-ট্রাম্পের কুশপুতুল দাহ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || ভারত-মার্কিন বাণিজ্য ও কৃষি সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে বুধবার রাজধানী আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)। এদিন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভে কৃষক ও বিভিন্ন গণসংগঠনের সদস্যরা অংশ নেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভারত-মার্কিন বিভিন্ন চুক্তির ফলে দেশের কৃষি ব্যবস্থা ও কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা কেন্দ্র সরকারের কৃষকবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে এই ধরনের চুক্তি বাতিলের দাবি জানান।
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভ চলাকালীন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বের বক্তব্য, কৃষি, খাদ্য নিরাপত্তা এবং দেশের সার্বভৌম অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি কেন্দ্র সরকারকে কৃষকবান্ধব নীতি গ্রহণ এবং বিতর্কিত চুক্তিগুলি পুনর্বিবেচনার দাবিও জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*