আগরতলা প্রেস ক্লাবে আইএলএস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য শিবিরের প্রস্তুতি, শুরু হলো স্বাস্থ্য পরীক্ষা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || আগরতলা প্রেস ক্লাব ও আইএলএস হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলা বিশেষ স্বাস্থ্য শিবিরকে সামনে রেখে বুধবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক স্ক্রিনিংয়ের কাজ শুরু হয়।
স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণকারী সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যদের জন্য রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, উচ্চতা-ওজন, অক্সিজেন স্যাচুরেশনসহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল এদিন সকাল থেকেই উপস্থিত থেকে পরীক্ষা-নিরীক্ষার কাজ পরিচালনা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পরিষেবার ব্যবস্থা থাকবে।
আগামী দিনে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*