বিভিন্ন দাবিতে খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ কংগ্রেসের

গোপল সিং, খোয়াই, ২৩ জুলাই || জাতীয় সড়কের বেহাল অবস্থা সংস্কার, বিভিন্ন রাস্তাঘাট দ্রুত মেরামত এবং নীট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিসহ একাধিক দাবিতে বৃহস্পতিবার খোয়াই জেলার ধলাবিল এলাকায় খোয়াই-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে কংগ্রেস।
দলীয় কর্মী-সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এই অবরোধ কর্মসূচিতে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়াও নীট প্রশ্নফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করে কংগ্রেস নেতারা বলেন, এই ঘটনায় দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।
সড়ক অবরোধের ফলে কিছু সময়ের জন্য খোয়াই-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*