ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস পালন শান্তিরবাজারে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৩ জুলাই || সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজারে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস।
বৃহস্পতিবার বগাফা অটোস্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর শ্রমিক গীত পরিবেশন, বিভিন্ন সামাজিক কর্মসূচি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংঘের সদস্যরা শান্তিকলোনী এলাকার এক শ্রমিকের কৃতী কন্যাকে সংবর্ধনা প্রদান করেন। জানা যায়, ওই কৃতি ছাত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দশম স্থান অর্জন করেছে। তার এই সাফল্যের জন্য অটো মজদুর সংঘের পক্ষ থেকে তাকে সংবর্ধনার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

পরবর্তীতে সংঘের সদস্যরা লাউগাংস্থিত মনোরমা শিশু নিকেতনে গিয়ে শিশুদের মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের মাদার কমিটির কো-কনভেনার বাপি দেবনাথ, সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের সাব-ডিভিশনাল সেক্রেটারি অপু মজুমদার, সভাপতি প্রসনজিৎ দেবনাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের এই ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*