সাব্রুমে যথাযোগ্য মর্যাদায় ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৩ জুলাই || যথাযোগ্য মর্যাদায় ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) ৭২তম জন্মবার্ষিকী ও প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে। এ উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা অটো রিক্সা মজদুর সংঘের উদ্যোগে সাব্রুম অটো স্ট্যান্ডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ঠিক ৯টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সাব্রুম বিভাগীয় কার্যকর্তা প্রসেনজিৎ দে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কো-অর্ডিনেটর কুলদীপ ভৌমিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রসেনজিৎ দে ভারতীয় মজদুর সংঘের দীর্ঘ সংগ্রামের ইতিহাস এবং শ্রমিকদের স্বার্থরক্ষায় সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠা দিবসের ঐতিহাসিক তাৎপর্য উপস্থিত কর্মী ও শ্রমিকদের সামনে ব্যাখ্যা করেন।
পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুলদীপ ভৌমিক সংগঠনের আগামী দিনের লক্ষ্য, শ্রমিকদের অধিকার রক্ষা এবং সাব্রুম অঞ্চলের অটো রিক্সা চালকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।
স্থানীয় শ্রমিক ও সংগঠনের কর্মীদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*