আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই || উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় শহর আগরতলাকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, প্রযুক্তিনির্ভর ও নাগরিক-বান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগরতলা পুর নিগম ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রযুক্তির ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক, সহজলভ্য এবং মানসম্মত নাগরিক পরিষেবা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগরতলার সার্বিক উন্নয়নে এই প্রকল্পগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি বিশ্বাস করেন। অনুষ্ঠানে দীপক মজুমদার-সহ আগরতলা পুর নিগমের অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।
