খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত ৯১তম সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস

গোপাল সিং, খোয়াই, ১২ আগস্ট || যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে খোয়াইয়ে পালিত হলো ৯১তম সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস। ভারতের ছাত্র ফেডারেশন (SFI)-এর খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই সুভাষপার্কে এ উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে পতাকা উত্তোলন করেন SFI খোয়াই বিভাগীয় কমিটির সহ-সভাপতি সায়ন্তিকা দেব। এরপর কার্যালয় প্রাঙ্গণে নির্মিত শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ছাত্র আন্দোলনের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকেরা।
অনুষ্ঠানে বক্তারা সংগঠিত ছাত্র আন্দোলনের ৯১ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার ওপর নেমে আসা বিভিন্ন আক্রমণ ও চ্যালেঞ্জের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*