ভয়াবহ বাইক দুর্ঘটনা: ঘটনাস্থলেই এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, গুরুতর আহত ১

গোপাল সিং, খোয়াই, ২০ আগস্ট || খোয়াই জেলার বাইজালবাড়ি থানার অন্তর্গত মোহনবাড়ি এলাকায় এক মর্মান্তিক ও ভয়াবহ বাইক দুর্ঘটনায় এক ব্যক্তির ঘটনাস্থলেই করুণ মৃত্যু হয়েছে। মৃতের নাম রতিশ দেববর্মা, বাড়ী সিধাই থানাধীন মুড়াবাড়ি এলাকায়। এই একই দুর্ঘটনায় আরও এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মোহনবাড়ি ও সংলগ্ন এলাকায় চরম শোকের ছায়া ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুই ব্যক্তি একটি মোটরবাইকে করে যাওয়ার সময় মোহনবাড়ি এলাকায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনার অভিঘাত ও ধাক্কা এতটাই মারাত্মক ছিল যে, বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক আরোহী। অন্যদিকে, অপর আরোহী আশঙ্কাজনক অবস্থায় রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার ভয়াবহতা দেখে স্থানীয় এলাকাবাসী তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পাওয়া মাত্রই বাইজালবাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখতে বাইজালবাড়ি থানার পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*