যোগেন্দ্রনগরে মহিলার ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার, গ্রেফতার ২

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || যোগেন্দ্রনগরে প্রাতঃভ্রমণে বের হওয়া এক মহিলার কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তদের কাছ থেকে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের চেইনটি একটি গোল্ড লোন সংস্থার কাছে বন্ধক রেখে ১ লক্ষ ২৮ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীতে পুলিশের তৎপরতায় সেই চেইনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা।
ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আসন্ন পুজোকে সামনে রেখে শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত পুলিশি টহল চালানো হবে বলেও জানান পূর্ব থানার ওসি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*